ডিএমপির ৭ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক তিন আদেশে এই বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানকে গুলশান থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শেখ ফরিদ উদ্দিনকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুর রহমানকে আদাবর থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মফিজ উদ্দিনকে ওয়ারী থানার অপারেশন এবং আরেকটি আদেশে গুলশান থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে বদলি করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।