ডিএসসিসি সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধিকে বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার (১৫) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গত ৪ আগস্ট ২০২৪ তারিখে ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরবর্তীতে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ৭(৯)২৪) হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সিআইডির তদন্তকারী কর্মকর্তা গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।