ঢাবিতে ছাত্রদলের গরম-ঠান্ডা পানির ফিল্টার স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পিয়ালের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ঠান্ডা ও গরম পানির সুবিধাসহ দুটি আধুনিক পানি ফিল্টার স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) এই ফিল্টার দুটি টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় স্থাপন করা হয়।

ফিল্টার স্থাপন কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা, ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক জোসেফ আল জোবায়ের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ রিজভী, মৈত্রী হল ছাত্রদলের নেত্রী নাদিরা শারমিন, মুহসিন হলের শিবলী রহমান পাভেল, সূর্যসেন হলের শাকিল আহাম্মেদ, মহসীন হলের মিলন মাহমুদ, হেলাল আহমেদ, সোহান, আনজির আব্দুল্লাহ এবং লেদার ইন্সটিটিউট ছাত্রদলের শাকিল সরকারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করে পিয়ালসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।