ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ মো. সোহেল (৩৫) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু বরণ করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল রাজধানীর খিলগাঁওয়ের টেকপাড়া মাতব্বর বাড়ি, ত্রিমোহনী গলির বাসিন্দা; তিনি মৃত আব্দুল মালেকের ছেলে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাদেকুল ইসলাম বলেন, রাতের দিকে সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সোহেল খিলগাঁও থানার একটি মামলায় কারাবন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ছিল ৩৫৪৬/এ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।