তওবা করে বিএনপিকে রাজনীতিতে আসতে হবে: নানক

27 fay 8 2 24 তওবা করে বিএনপিকে রাজনীতিতে আসতে হবে: নানক
ঢাকা অফিস ॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নামক রাজনৈতিক দলটি রাজনীতিতে খেই হারিয়ে ফেলছে। তাদের কাছে আর কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাদেরকে জগণের কাছে তওবা করে আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৩ আসনের আদাবর থানার শেখেরটেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনষ্ঠানে তিনি এসব কথা বলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নানক বলেন, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাব। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বদা বাংলাদেশের জনগণের পাশে আছে, পাশে থাকবে। বিএনপি নামক অপশক্তি জনগণের পাশে থাকে না মানুষকে কষ্ট দেয়, হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে মারে।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।