তারুণ্যের উৎসব ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জেমস

খবরওয়ালা অনলাইন ডেস্ক :নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশব্যাপী উদ্‌যাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এই উৎসবের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে  উদ্‌যাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।

আগামীকাল ১৩ ফেব্রুয়ারী, বিকাল ৪ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ‘তারুণ্যের উৎসব-২০২৫’এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে তরুণদের উজ্জীবিত করতে  মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস ও তার ব্যান্ড নগর বাউল এবং আর্টসেল।

খবরওয়ালা/ এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।