বইমেলার স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি

খবরওয়ালা অনলাইনে ডেস্ক: একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ হারুন রশিদকে কমিটির প্রধান করা হয়েছে । বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা মঙ্গলবার এ কথা জানান।

তিনি জানান, কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’  স্টলে হট্টগোলের ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ। বিকেলে স্টলটি বন্ধ দেখা যায়।

স্টলটি বন্ধ রয়েছে উল্লেখ করে সেলিম রেজা বলেন, বাংলা একাডেমি স্টল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি। আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ আপাতত স্টল বন্ধ করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্টলের বিষয়ে সিদ্ধান্ত নেবে একাডেমি।

বইমেলায় ওই ঘটনার নিন্দা জানিয়ে গতকাল বিবৃতি দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।