শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭

অফবিট

তিন জাতির পিতার করুণ পরিণতি ও জাতিসত্তার প্রশ্ন

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৫ই আগস্ট ২০২৬, ১:৩৮ এএম

তিন জাতির পিতার করুণ পরিণতি ও জাতিসত্তার প্রশ্ন

ভারতীয় উপমহাদেশের তিনজন জাতির পিতা’র মধ্যে মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আততায়ীর গুলিতে নিহত হলেও কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ’র স্বাভাবিক মৃত্যু হয়েছিল। ধর্মের ভিত্তিতে ভারত-পাকিস্তান বিভক্তির পরে ভারতীয় মুসলমানদের প্রতি অত্যাধিক সহানুভূতি এবং কাশ্মির রাজ্যে আক্রমন পরিচালনার পরেও পাকিস্তানের প্রাপ্য ৫৫ কোটি রূপি তাদেরকে ফেরত দিয়ে দেয়ার দাবীতে অনশন ধর্মঘট করবার অভিযোগে হিন্দু মহাসভার সমর্থক নাথুরাম গডসে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারী দিল্লিতে গান্ধীজিকে গুলি করে হত্যা করে। অন্যদিকে স্বাধীনতা পরবর্তিকালের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ দিয়ে সেনাবাহিনীর কতিপয় উৎশৃঙ্খল সদস্য ৭৫-য়ের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে। এই দুই জাতির পিতার নির্মম হত্যাকন্ডের পাশে পাকিস্তানী পিতার স্বাভাবিক মৃত্যু হলেও মৃত্যু-পূর্ববর্তি তাঁর অবস্থা ছিল খুবই করুণ এবং বেদনার ভারে আক্রান্ত।

আগের থেকেই অসুস্থ কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ৪৮-য়ের জুলাইয়ে এসে শারীরিকভাবে সংকটজনক পরিস্থিতিতে পড়লেন। বেলুচিস্তানের অবকাশ কেন্দ্র ‘জিয়ারত’ থেকে তাঁকে কোয়েটা’তে নিয়ে আসা হলো। ৫ই সেপ্টেম্বর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলেন। ক্রমেই তাঁর আয়ু শেষ হয়ে আসছিল। অবশেষে তিনি ১১ তারিখে করাচি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সারা জীবন তিনি একাকী ছিলেন, মৃত্যুর আগে সে বেদনা প্রকটভাবে অনুভব করলেন। জীবনভর যারা তাঁর কাছছাড়া হয়নি, মরণের কাছাকাছি এসে তিনি তাদের কাউকে দেখতে পেলেন না। সেপ্টেম্বরের ১১ তারিখে তাঁর ভাইকিং উড়োজাহাজ করাচি এসে পৌছালো। সেখানে তাঁর আগমনবার্তা গোপন রাখার জন্য গভর্নর জেনারেলের নিশান ঢেকে দেয়া হলো। অন্যদেরকে তো নয়ই, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকেও বিমানবন্দরে দেখা গেল না। যখন তাঁকে স্ট্রেচারে করে নামানো হলো তখন তিনি বহু কষ্টে চোখের উপর হাত রাখলেন ছায়া দেওয়ার জন্যে। তারপর সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হলো, কিছুদূর যাওয়ার পরে সেটি ভেঙে পড়লো। অতঃপর ছিন্নমূল মানুষেরা যেখানে বাস করে, সেরকমের একটা নোংরা স্থানে সেটিকে পড়ে থাকতে দেখা গেল। কায়েদে আজমের চোখে-মুখে মাছি এসে পড়লো। ডানহাম নামের একজন সিস্টারকে সেই মাছি তাড়াতে দেখা গেল। অনেকক্ষণ পড়ে আরেকটা অ্যাম্বুলেন্স আনা হলো এবং তাতে চড়িয়ে তাঁকে গভর্নমেন্ট হাউস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। রাত সাড়ে ১০টার দিকে সেখানে নিজের তৈরি করা পাকিস্তানের মায়া ত্যাগ করে তিনি পরপারে চলে গেলেন।

স্বাধীনতা প্রাপ্তির অব্যবহিত পরে এই যে তিনজন জাতির পিতার দুইজন নির্মমভাবে নিহত হলেন এবং আরেকজন জীবিত থেকেও নিঃসঙ্গ একাকী বেদনাদায়কভাবে পৃথিবী ছেড়ে চলে গেলেন, জাতিসত্তার উন্মেষ এবং বিকাশের পরে রাষ্ট্রনির্মানের প্রক্রিয়ায় যাদের অসামান্য ভূমিকাকে খাটো করে দেখবার উপায় নেই, পাহাড়ের উচ্চতাসম্পন্ন সেই তিনজনের করুণ এইসব মৃত্যুর পেছনে জাতিগতভাবে ভারতীয় বলি, কি পাকিস্তানি বলি কিংবা বাঙালি বলি- তাদের ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করি?

হ্যাঁ, জাতিসত্তার ভিত্তিতে ভারতীয় এবং পাকিস্তানীদেরকে যদি দুই জাতির কিংবা দুই ধর্মের ভিত্তিতে দেখা যায়, তবে জাতীয়তার উপাদান হিসেবে এখানে ভৌগলিক অবস্থান আর ধর্মীয় অবস্থানের বিষয়টি সামনে চলে আসে। উপরোক্ত দুই উপাদান জাতীয়তাবোধের ক্ষেত্রে অবশ্যই অন্যতম শর্ত কিন্তু সেই শর্ত- জাতীয়তাবোধের গাঢ়ত্বের ক্ষেত্রে ততটা সুদৃঢ় নয়, যেটা বাঙালি জাতীয়তাবাদের ক্ষেত্রে অনেক বেশি করে পোক্ত মনে হয়। কেননা বাঙালির সাথে যুক্ত থাকে ভাষাভিত্তিক জাতীয়তার সুদৃঢ় চেতনা। সেক্ষেত্রে তুলনামূলক দূর্বল জাতীয়তার বোধ থেকে গান্ধীজি কিংবা কায়েদে আজমের মৃত্যুকে একভাবে দেখা হলেও জাতিরপিতা বঙ্গবন্ধুর মৃত্যুকে ভিন্নভাবে দেখতে হবে। কেননা ভাষাভিত্তিক জাতিরাষ্ট্রের গঠনের সাথে ভৌগলিক অবস্থান কিংবা ধর্মভিত্তিক জাতীয়তার ফারাক রয়েছে। মনে রাখতে হবে যে, স্থানান্তরিত হওয়া যায়, দেশান্তরিত হওয়া যায় এমনকি ধর্মান্তরিতও হওয়া যায় কিন্তু কোনভাবেই ভাষান্তরিত হওয়া যায় না। হওয়া গেলে ধর্মান্তরিত মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষায় ‘মেঘনাদ বধ’ মহাকাব্য না লিখে জন মিল্টনের মতো ইংরেজি ভাষায় আরেকটা ‘প্যারাডাইস লস্ট’ লিখতে পারতেন। কিন্তু কোনভাবেই সেটা সম্ভব ছিল না এবং কোনদিন হবেও না। কাজেই ভাষাভিত্তিক জাতীয়তার চেতনা অন্য সকল চেতনার চাইতে প্রাগ্রসর এবং ইহজাগতিকও বটে। এই চেতনা সার্বক্ষনিক জাতিকে জাগ্রত রাখে এবং একইসাথে সকলে মিলে একই ভাষায় কথা বলে বিধায়, শ্রেনির পার্থক্যকেও উতরিয়ে যাওয়া অনেকাংশে সম্ভব হয়। সেদিক দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করুণ মৃত্যু মহাত্মা গান্ধী কিংবা কায়েদে আজমের মৃত্যুর মতো বেদনাদায়ক শুধু নয়, নির্মমতার চুড়ান্ত বলেও মনে হয়।

মন্তব্য