তিন পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা আইসিসির

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ২৪ ঘণ্টা না পেরোতেই দু:সংবাদ শুনলেন তিন পাকিস্তানি ক্রিকেটার। তিন ক্রিকেটারকেই কড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আইসিসির আচরণবিধির ভঙ্গের দায়ে শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং সৌদ শাকিল ও কামরান গুলাম ম্যাচ ফির ১০ শতাংশ করে কাটা হয়েছে। তিন ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে প্রত্যেকেরই এটা প্রথম অপরাধ। দুই মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব, মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি অভিযোগ এনেছেন শাহিন, শাকিল ও গুলামের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ডেভিড বুন দিয়েছেন শাস্তি। তিন পাকিস্তানি দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২ নং ধারার ১২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে শাহিনকে শাস্তি দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শক কারও সঙ্গে ধাক্কাধাক্কি করলে দেওয়া হবে শাস্তি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে শাহিনের বল লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিতে যান ম্যাথু ব্রিটজকে। ইচ্ছে করেই ব্রিটজকেকে ধাক্কা দেন শাহিন।

আইসিসির আচরণবিধির ২নং ধারার ৫ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটার আউটের পর অশোভন ইঙ্গিত বা ভাষা প্রয়োগ করে ব্যাটারকে আগ্রাসী হতে বাধ্য করার জন্য শাকিল, গুলামকে শাস্তি দেওয়া হয়েছে। ২৯তম ওভারের পঞ্চম বলে বাভুমা রান আউট হওয়ার পর তাঁর কাছে এসে মাত্রাতিরিক্ত উদ্‌যাপন করেন গুলাম ও শাকিল। আইসিসির এক নম্বর ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে সেই খেলোয়াড়কে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল অলিখিত সেমিফাইনালে গুলাম মূল একাদশে ছিলেন না। নেমেছেন বদলি ফিল্ডার হিসেবে। এক ওভার হাতে রেখে ৬ উইকেটের জয়ে পাকিস্তান উঠে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। করাচিতে আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।