তীব্র টেউয়ের তোড়ে মেঘনায় ডুবে গেল ৭ বাল্কহেড, ১৩ জনকে উদ্ধার

মেঘনা নদীতে বালুবোঝাই ৭টি বাল্কহেড নদীর তীব্র টেউয়ের তোড়ে ডুবে গেছে। ডুবে যাওয়া ওই বাল্কহেড থেকে ১৩ জনকে স্থানীয় জেলেরা নৌ-পুলিশের সহায়তায় উদ্ধার করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের মল্লিকপুর এলাকায় ঘটনাটি ঘটে।

উদ্ধারকৃতরা হলেন- মো. সোহেল, আবাদুস সালাম, মো. অলি উদ্দিন, মো. বাকির হোসেন, সোহরাব হোসেন, মো. শহীদুল্লাহ, নজির হোসেন, মো. বাহাদুর, মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ, আব্দুল্লাহ মিয়া, মো. শহীদুল ও মো. নাহিদ ইসলাম।

রনজিতপুর ১ বাল্কহেডের মাস্টার বাহাদুর জানান, বালুবোঝাই করে সিলেট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। মাঝপথে মেঘনা নদীতে ঝড় এবং প্রবল স্রোতের মধ্যে পড়ে তাদের জাহাজ ডুবতে থাকে। এক পর্যায়ে তাদের জাহাজটি একটি চরের মধ্যে নিয়ে নোঙর করতে পারলেও তাদের চোখের সামনে ৭টি জাহাজ ডুবে যায়।

নাহিদ হাওলাদার জানান, তাদের রনজিত ১ বাল্কহেড সিলেট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে মেহেন্দিগঞ্জের মেঘনায় এসে ঝড়ের কবলে পড়েন। তাদের জাহাজটি একটি চরের মধ্যে নিতে পারলেও অপর ৭টি বাল্কহেড চোখের সামনেই ডুবে যায়। ওইসব বাল্কহেডের স্টাফরা নদীতে ভাসতে দেখেন তিনি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. এনামুল হক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পায় ৫টি বাল্কহেড মেঘনায় ডুবে গেছে। ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল গিয়ে নদীতে ভাসতে থাকা ১৩ জনকে উদ্ধার করেন। কেউ নিখোঁজ আছে কিনা জানেন না। তবে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়া বাল্কহেডের স্থান চিহ্নিত করা কিংবা উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে মালিক কর্তৃপক্ষ বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে। মেহেন্দিগঞ্জ নৌ-পুলিশ ইউনিটের টহল টিমের তৎপরতা অব্যাহত আছে। তবে বাল্কহেডগুলোর সন্ধান মিলেনি।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।