দাউদ ইব্রাহিমের সংযোগে শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি-সহ আরও অনেকের নাম! পুলিশ ডাকবে তাদের

মুম্বাই পুলিশ সম্প্রতি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও কয়েকজন মডেল ও অভিনেতার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের পার্টিতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। খবরটি প্রকাশিত হয় ইন্ডিয়া টুডেতে।

মুম্বাইয়ের অ্যান্টি নারকোটিক্স সেল সম্প্রতি একটি বড় মাদক সিন্ডিকেটের সন্ধান পায়। এই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করেন সেলিম দোলা, যিনি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সেলিম দোলা দুবাই থেকে পুরো সিন্ডিকেট পরিচালনা করেন। তার ছেলে তাহের দোলাকে ২০২৫ সালের আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরিয়ে আনা হয়, এবং তার কাছ থেকে মাদক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

তাহের জানিয়েছে, বেশ কিছু বলিউড তারকা, মডেল, র‍্যাপার এবং ফিল্মমেকাররা তাদের আয়োজিত ড্রাগ পার্টিতে অংশ নিয়েছিলেন। এসব পার্টি ভারতে এবং বিদেশেও অনুষ্ঠিত হয়েছিল। এই অভিনেত্রী-অভিনেত্রীদের মধ্যে নাম রয়েছে শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, নোরা ফাতেহি, আলিশা পারকার, জিশান সিদ্দিকি, আব্বাস মুস্তানসহ আরও অনেকের।

মুম্বাই পুলিশ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সমন জারি করেছে এবং তাদের বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করছে। উল্লেখযোগ্য, শ্রদ্ধা এবং সিদ্ধার্থ কাপুর ২০১৭ সালে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা পারকার’ সিনেমায় অভিনয় করেছিলেন। এই সিনেমায় দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ এবং তার বোনের চরিত্রে ছিলেন শ্রদ্ধা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।