দায়িত্ব পালনকালে সাতক্ষীরায় এসআইয়ের মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে স্ট্রোক করে উপ-পরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় ডিউটিরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম মৃত আব্দুল গফুর মন্ডল। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, রাতের ডিউটিতে থাকা অবস্থায় এসআই সাঈদুজ্জামান হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ নিশ্চিত করেন যে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইনসে এসআই সাঈদুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জানাজা শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খবরওয়ালা/টিএস

Tags :

নিউজ ডেস্ক, খবরওয়ালা বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর