দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের  মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

নতুন দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ বুধবারও (১ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের আজকের বাজারদর 

• ২২ ক্যারেট : ভরিপ্রতি ১,৯৫,৩৮৪ টাকা

• ২১ ক্যারেট : ভরিপ্রতি ১,৮৬,৪৯৬ টাকা

• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৫৯,৮৫৫ টাকা

• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৩২,৭২৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।