দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে বিভিন্ন সময় ক্ষমতায় আসতে দেখেছেন। এবার জামায়াতে ইসলামীকে দেখুন। দেশের মানুষ ১৯৭১ সালে দেখেছে, তারা কীভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে।

তিনি বলেন, ‘ইদানীং কিছু মানুষ বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে, অমুককে দেখুন, তমুককে দেখুন। কিন্তু দেশের মানুষ ১৯৭১ সালে ইতিমধ্যেই এইসব মানুষকে দেখেছে। তারা শুধু হত্যাকাণ্ড করেনি, তাদের সহকর্মীরা মা-বোনদের ইজ্জতও লুট করেছে, যা আমাদের মনে রাখতে হবে।’

আজ রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের হাজারের বেশি নেতা অংশ নেন।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছুর মালিক, যেটার মালিক আল্লাহ, সেখানে কিছু বলার চেষ্টা শিরকের পর্যায়ে পড়ে। তিনি ছাত্রদলের নেতাদের বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে, যারা এসব কথা বলে তারা শিরক করছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল)। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।