নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
যেকোনো হত্যাকাণ্ডই একটি অমার্জনীয় অপরাধ। কিন্তু গত এক বছরে বাংলাদেশ যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, তা শুধু উদ্বেগজনক নয়, ভয়াবহ! দেশে শ্বাসরোধ, ছুরিকাঘাত বা গুলি করে হত্যার মতো ঘটনার পাশাপাশি গলা কেটে হত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত শুধুমাত্র ‘গলা কেটে’ হত্যার মতো ভয়াবহ ও নির্মম ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। এসব ঘটনা নিছক ব্যক্তিগত বিরোধের পরিণতি নয়, বরং সমাজে হিংসা, প্রতিশোধ এবং অমানবিক নির্মমতার এক রক্তাক্ত ভাষ্য হয়ে উঠেছে।
সর্বশেষ, গাজীপুরে পেশাদার সাংবাদিক তুহিন রানাকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের নৃশংস মৃত্যুই নয়; এটি রাষ্ট্র ও সমাজে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা, ভয় এবং সন্ত্রাসের সাংস্কৃতিক বাস্তবতার একটি ভয়াল প্রতিচ্ছবি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘গলাকেটে’ হত্যার ঘটনার পরিসংখ্যান শিরুনামসহ তুলে ধরা হলো:
| ১৩ আগস্ট ২০২৪ | বগুড়ায় আওয়ামী লীগ কর্মী বাবর আলীকে বাসা থেকে তুলে নিয়ে গলাকেটে হত্যা |
| নভেম্বর ২০২৪ | গাজীপুরে দুই শ্রমিককে গলাকেটে হত্যা |
| অক্টোবর ২০২৪ | শরীয়তপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে গলাকেটে হত্যা |
| জানুয়ারি ২০২৫ | পাবনায় তরুণ তুষার হোসেন (২২) কে খেয়াঘাটে প্রকাশ্যে গলাকেটে হত্যা |
| ২৫ জুন ২০২৫ | সিলেটে দেড় মাসের শিশু ইনায়া রহমানকে গলাকেটে হত্যা, পিতা আহত |
| ২৩ মার্চ ২০২৫ | ফতুল্লায় ইজিবাইক চালক ইসহাক মিঝিকে গলাকেটে হত্যা, আটক একাধিক |
| ১০ জুলাই ২০২৫ | ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহে নিজ ঘরে যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা |
| ১৫ জুন ২০২৫ | যশোেরে প্রবাস ফেরত যুবক হাসান শেখকে গলাকেটে হত্যা, ৩ জন গ্রেপ্তার |
| ১৬ জুলাই ২০২৫ | ময়মনসিংহ ভালুকায় ভাবি, ভাই ও ভাইপোএকই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা |
| ১৮ জুলাই ২০২৫ | কুমিল্লায় ইমতিয়াজ (২২) কে গলাকেটে হত্যা; পরকীয়া ও ব্ল্যাকমেল ইস্যু |
| ২৩ এপ্রিল ২০২৫ | নারায়ণগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূ সুলেখা আক্তার (৪৫) গলাকেটে নিহত |
| ১৪ জুন ২০২৫ | পটুয়াখালীতে সৎ মা (৪৮) ও দাদি (১২৫)-কে গলাকেটে হত্যা, যুবক পলাতক |
| ঝিনাইদহ ডাকাতিকালে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা | |
| রাজধানীর গুলশানে দুইজনকে গলাকেটে হত্যা | |
| বরিশাল গৃহবধূকে গলাকেটে হত্যা; বাবা ও ছেলে গ্রেপ্তার | |
| লালমনিরহাট ঈদের দিনে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন স্বামী | |
| ময়মনসিংহ ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু; | |
| ২৭ জুলাই ২০২৫ | মাগুরায় কলাব্যবসায়ীকে গলাকেটে হত্যা |
| ৭ আগস্ট ২০২৫ | সাংবাদিক তুহিন রানাকে গলা কেটে হত্যা |
| ৭ আগস্ট ২০২৫ | নাটোরে গলাকেটে যুবককে হত্যা |
এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায় পারিবারিক কলহ, জমি-জমা সংক্রান্ত বিরোধ, প্রেমঘটিত সমস্যা, কিংবা পূর্ব শত্রুতা। কিন্তু এসব মতবিরোধ বা উত্তেজনার পরিণতি যদি হয় ‘গলা কেটে দেওয়া’, তাহলে প্রশ্ন জাগে, মানবিকতা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে?
যেকোনো হত্যাকাণ্ডই রাষ্ট্র ও সমাজের ব্যর্থতা প্রতিফলিত করে। কিন্তু এভাবে গলাকেটে হত্যা করার প্রবণতা যেন এক ‘মানসিক সন্ত্রাস’ হয়ে উঠছে। এক অদৃশ্য ভয়ের সংস্কৃতি সমাজকে গ্রাস করছে।
খবরওয়ালা/এমএজেড