সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সিলেটে ছিনতাইকারীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।

নিহত ডালিম আহমদ ময়মনসিংহ জেলার থানার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো জিয়াউল হক বলেন, ছিনতাইকারীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ডালিম আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরওয়ারা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।