দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন।

রবিবার (৫ অক্টোবর) গুলশানে দলের কার্যালয়ে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি।

আমীর খসরু জানান, বৈঠকে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যহত রাখার অঙ্গিকার করেছে জাতিসংঘ।

এ সময় গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।