দৌলতপুরে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল হাই সিদ্দিকী। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জোয়াদ্দার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, বিজিবির কোম্পানি কমান্ডার নাজমুল হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছাত্রপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় কিশোর গাং,মাদকসহ উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং এলাকা মাদকমুক্ত করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।