‘ধর্ষণের’ ৫ ঘণ্টা পর প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু, অভিযুক্ত আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ ঘণ্টা পর তার মৃত্যু হয়। মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন।

স্থানীয়রা বলেন, সোমবার (৭ জুলাই) বিকেলে আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ (রা.) মাজার এলাকার পুকুরঘাটে মো. তরিকুল ইসলাম তুষার (২১) নামের এক যুবক ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও মাজার পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন।

এদিকে রাত ৮টার দিকে ওই কিশোরী বিনা চিকিৎসায় মারা যায়। তার মরদেহ রাত ১১টায় থানায় নিয়ে যায় পুলিশ। মাজার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য রোস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে অভিযুক্ত তরিকুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরিকুল নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘তরিকুল ইসলামের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন। তবে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে, তবে বিষয়টি বিচারাধীন। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।