ধর্ষণ ও আত্মরক্ষার্থে নারীদের ‘কারাতে’ শেখার আহ্বান চিত্রনায়ক রুবেলের

জুলাই অভ্যুত্থানের পর থেকেই দেশের আইনশৃঙ্খলার অবস্থা চরম অবনতি ঘটেছে। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের মতো ঘটনা। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ধর্ষণ ও নারী উত্তক্ত্য করার ঘটনা। বাদ পড়ছে না কিশোরী ও শিশু।

দেশের চলমান এ পরিস্থিতিতে ধর্ষণ ও আত্মরক্ষার্থে নারীদের কারাতে শিক্ষা জরুরী বলে মনে করছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি গণমাধ্যমে আলাপচারিতায়  এসব কথা বলেন তিনি। রুবেল বলেন, ‘আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খুবই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভাররা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।’

শিক্ষা প্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, ‘স্কুল-কলেজে কারাতে শিক্ষা আবশ্যক হওয়া উচিত। আমি মনে করি ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি জরুরি। একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। সে যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে সে তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবে।’

এ সময় বিভিন্ন ধরনের আত্মরক্ষার কৌশলের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি আমি বলতে চাই নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। এমনকি প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদেরর শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।’

দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি রুবেলকে। তবে বিরতি ভেঙে আবারও কাজে ফিরেছেন অভিনেতা। রুবেলকে সর্বশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’তে। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।