ধর্ষণ মামলায় শ্রমিক দল নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফজলু মিয়া (৪০) নামের এক শ্রমিক দল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৮ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার ৭টার দিকে র‌্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে উপজেলার নলুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া।

এদিকে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মতিন মিয়া জানিয়েছেন, শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ফজলু মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফজলু মিয়া উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলা হওয়ার পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। ঘটনার দিন দুপুর ১২টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই)  আবুল কাশেম জানান, গত মঙ্গলবার সকাল ৭টার দিকে মেয়েটিকে নিয়ে তার মা মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে তাদের পরিচিত ফজলু মিয়ার সঙ্গে দেখা হয়। তখন ফজলু মিয়া বলেন, তিনি মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দেবেন। এরপর তিনি (শিশুটির মা) বাড়ি ফিরে যান। তবে মাদ্রাসার কাছাকাছি পৌঁছানোর আগে ফজলু শিশুটিকে সড়কের পাশে ঝোঁপে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছে ঘটনার বর্ণনা দেয়। সর্বশেষ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

সখীপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম শনিবার সকালে বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে এখনও ডাক্তারি পরীক্ষার পুরো ফলাফল পাওয়া যায়নি।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, মামলা দায়েরের পর র‌্যাব ও পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রযুক্তির মাধ্যমে ফজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আসামি ফজলু মিয়াকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।