রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম

দুধ দিয়ে গোসল করে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে তিনি রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন।

হিরো আলম জানান, তালাকের কাগজপত্র ইতিমধ্যেই তার উকিলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। কোর্টের প্রক্রিয়া শেষে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ হাতে পাবেন। তিনি আরও বলেন, ‘আর যদি কোনোদিন রিয়া মনিকে স্ত্রী দাবি করে আপনাদের বা মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা করবেন।’

এর আগে শনিবার সকালে এক ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাবনগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।’

স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি তা নাকচ করেছেন। হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটি বিয়ে করেছিলাম। তারা সবাই আমাকে ব্যবহার করে স্টার হতে চেয়েছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের মনে ছিল খ্যাতি অর্জনের নেশা। তাই সংসার টেকেনি।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।