ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িকে কেন্দ্র করে গতকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দেখা যায়, বিক্ষোভকারীদের উপস্থিতি না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্থানীয়দের মতে, গত কয়েকদিনের উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার তৎপরতায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় সাধারণ চলাচলও স্বাভাবিক হয়েছে।

সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ঘিরে রেখেছেন। সেখানে প্রবেশের জন্য কোনো ধরনের অনুমতি নেই; কেউই বাড়িতে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং আশেপাশের এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এর আগে সোমবার সকাল থেকে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার উদ্দেশ্যে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।

দুপুরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেওয়ায় জনতা বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেনি। এরপর সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে, যা রাত পর্যন্ত অব্যাহত ছিল।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।