ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নান্দো

ফিলিপাইন সাগরে সৃষ্ট ‘নান্দো’ নামে সামুদ্রিক ঝড়টি সোমবার (২২ সেপ্টেম্বর) ‘সুপার টাইফুন’ হিসেবে পরিণত হতে পারে। দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো বিষয়টি নিশ্চিত করেছে।

এর প্রেক্ষিতে ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) জরুরি নির্দেশনা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকা, নিচু জায়গা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফিলিপাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন চলাকালে জননিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা, মদ্যপান নিষিদ্ধ করা এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে না যাওয়া।

স্থানীয় প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিদ্যুৎ সরবরাহ ও মানবিক সহায়তা নিশ্চিত করে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। এই কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত ব্যক্তি ও নৌকা চালাতে অক্ষমদের জন্য ব্যবহার করা হবে। এছাড়া কর্তৃপক্ষকে আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।