শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬, ১৬শে শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬, ১৬শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের

কলাম

নতুন যুগে দলীয় নিয়োগের মহোৎসব!

- মনজুর রশীদ বিদ্যুৎ

প্রকাশ: ১৭ই মার্চ ২০২৬, ১:৫১ পিএম

নতুন যুগে দলীয় নিয়োগের মহোৎসব!

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার ফেসবুক প্রোফাইল এর ছবিতে লেখা আছে- “দল-মত-বিশ্বাস-দর্শন যার যার, কিন্তু দেশটা আমাদের সবার”। কথাগুলো খুবই সুন্দর। কিন্তু বাস্তবতা হলো প্রতিদিন দলীয় বিবেচনায় প্রশাসন সহ আমলাতন্ত্রে, বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, প্রো-ভিসি থেকে শুরু করে তার নিজ দপ্তরে, সিটি কর্পোরেশন ও স্থানীয় পর্যায়ের প্রশাসক নির্ধারণে যেভাবে দলীয়করণ করা হচ্ছে, তা দেখে আমরা সাধারণ মানুষ খুবই হতাশ।

কেননা, কোন রাজনৈতিক মতাদর্শের না হয়েও দেশের সচেতন নাগরিক হিসেবে ফ্যাসিবাদের টুঁটি চেপে ধরতে তার রাজনৈতিক দলের বাইরেও তো কত শত লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, গবেষক, একটিভিস্ট, উন্নয়নকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিগত ফ্যাসিবাদি সরকারের হাজারো ভয়ভীতি, নিপীড়ন-নির্যাতন সহ্য করে যে সাহসী ভূমিকা পালন করে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিলেন—এমন ব্যক্তিদের মধ্য থেকে এই সরকারের কোন মাধ্যমে কোন প্রতিনিধিত্ব আছে বলে দৃশ্যমান নয়! তার অর্থ হলো—ভুল হোক বা শুদ্ধ হোক এই সরকারও আওয়ামী শাসনামলের মত দলীয় সংকীর্ণতার উর্ধ্বে থেকে তাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষীদের চিনতে পারছে কিনা বোঝা দায়!

আবার রাজনৈতিক বিবেচনাতেও সেই কঠিন দিনগুলোতে বিএনপির অসংখ্য অকুতোভয় নেতা, কর্মী ও সমর্থক মামলা, হামলা, গ্রেফতার—সবকিছু সহ্য করে দলের পতাকা শক্তভাবে ধরে রেখেছিল। তাদের ত্যাগ, সাহস আর অটল বিশ্বাসই তার বাবার হাতে গড়া ও মায়ের হাতে লালিত এই দলটিকে টিকিয়ে রেখেছিল। কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচনপূর্ব সিলেকশন থেকে শুরু করে সরকার গঠনকালীন ও পরবর্তী সময়েও এসব অকুতোভয় নেতাকর্মীদের একটা বড় অংশ বৈষম্যের স্বীকার বলে এই দলের অনেকের মধ্যেই ক্ষোভ দিনদিন দানা বেঁধে উঠছে বলে প্রতীয়মান হচ্ছে। খুব অল্প সময় হল বর্তমান প্রধানমন্ত্রী নতুন সরকার গঠন করলেও এমন অনেককে তিনি এমপি, মন্ত্রী বা প্রতিমন্ত্রী বানিয়েছেন, আবার প্রশাসনেও এমনকিছু বিতর্কিত লোকজনদের বিশেষ যাচাই-বাছাই ছাড়া যেভাবে পদোন্নতি দিয়ে যাচ্ছেন, তার দপ্তরেও এমনকিছু আনকোরা মুখদের নিয়মিতভাবে নিয়োগ দিচ্ছেন—তার পরিণতি হয়তো সময় হলেই তিনি টের পাবেন! কিন্তু তখন হয়ত আর কিছু করার থাকবেনা।

এবার অন্য আরও কিছু ক্ষেত্রে দৃষ্টি দেয়া যাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিজীবী প্রায় ১৫ লাখের কাছাকাছি (২০২৪ সালের ডাটা অনুযায়ী), যা মোট শ্রমশক্তির তুলনায় অত্যন্ত নগণ্য। বাংলাদেশে কর্মসংস্থানের সিংহভাগই বেসরকারি খাতে, যেখানে শতাংশের হিসেবে প্রায় ১৪.২% প্রাতিষ্ঠানিক এবং ৬০.৯% ব্যক্তিগত/অনানুষ্ঠানিক শ্রমশক্তি হিসেবে নিয়োজিত আছে। অর্থাৎ, ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশের মোট কর্মজীবী মানুষের একটি বিশাল অংশ যার পরিমাণ ৭৩.৬৯ মিলিয়ন, যেখানে তৈরি পোশাকশিল্পেই ৫০ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এর বাইরে বাংলাদেশে এনজিও ব্যুরোতে নিবন্ধিত ২,৫৫৪টির বেশি এনজিও (২২৮৯টি দেশি ও ২৬৫টি বিদেশি) পরিচালিত হচ্ছে। এসব সংস্থায় সুনির্দিষ্ট মোট সংখ্যা পরিবর্তনশীল বলে প্রকৃত সংখ্যা বলা সম্ভব না হলেও প্রায় কয়েক লক্ষ মানুষ এই সেক্টরে কর্মরত আছেন। কিন্তু এই সেক্টরে কর্মরত লোকজনের বর্তমান অবস্থা সম্পর্কে তাকে তার পর্ষদ কোন ধারণা প্রদান করে কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা, সাধারণ খেটে-খাওয়া মানুষজনদের নিয়ে তিনি কিছু ভালো ও কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করলেও এই সেক্টরসমূহের বিশাল কর্মহীন মানুষ নিয়ে সরকারের কোন পরিকল্পনা আছে কিনা তা বোধগম্য নয়! অথচ, ব্যক্তিখাতে নিয়মিতভাবে দেশের সবচেয়ে বেশি কর প্রদান করে থাকে বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিরাই।

একদিকে বিশ্ব অর্থনৈতিক মন্দা, তার উপর বিদেশি বিনিয়োগ না আসার ফলে দেশের গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ বেকারত্বের ভার বহন করে দূর্বিসহ জীবনযাপন করছে। অন্যদিকে ডোনাল্ড ট্টাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসীন হওয়ার পরপরই সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশেও ইউএসএআইডি’র সকল আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ায় এবং একই সময়ে পূর্ববর্তী সরকারের উন্নয়নের ফাঁপা বুলি মেরে বাংলাদেশকে এলডিসি গ্রাজুয়েট সম্পন্নকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় বেশিরভাগ দাতাগোষ্ঠী বাংলাদেশ থেকে তাদের আর্থিক সহায়তা উঠিয়ে নিয়েছে। ফলে দেশে একটা বড় শিক্ষিত ও কর্মক্ষম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বেকারত্বের ভয়াল থাবা থেকে বের হতে পারছেনা। সরকারের বিভিন্ন দপ্তরে এসকল উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ প্রফেশনালদের পদায়ন করলে তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতায় একদিকে যেমন সমৃদ্ধ হবে বাংলাদেশ, অন্যদিকে তাদের জীবন-জীবিকা নিশ্চিত করার সুযোগও সৃষ্টি হবে।

আমাদের নতুন প্রধানমন্ত্রী তার সামগ্রিক কর্মকান্ডে তার চালচলন, কাজকর্ম ও আচরণে যে নজিরবিহীন দৃষ্টান্ত দেখিয়ে একটা ভিন্নধর্মী রাজনৈতিক সংস্কৃতির সাথে জাতিকে পরিচয় করিয়ে দিতে সক্ষম হচ্ছেন, তার পরিষদে এমন মানসিকতার ক’জন আছে সেটাও তাকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখা দরকার রাজনীতি কেবল ক্ষমতার সময় পাশে দাঁড়ানোর নাম নয়, প্রকৃত রাজনীতি হলো কঠিন সময়ে দেশের নাগরিকদের পাশে দাঁড়ানো ও তাদেরকে সম্মান করা, তাদের অবদানকে মর্যাদা দেওয়া এবং তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দেয়া। কারণ ইতিহাসের শিক্ষা খুব পরিষ্কার—যে দেশপ্রধান ও ক্ষমতাসীন রাজনৈতিক দল দেশের কর্মক্ষম মানুষদেরকে মূল্য দিতে পারবেনা, তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাবেনা— দুর্দিন-দুঃসময় এলে তার বা তাদের দলের পাশে দাঁড়ানোর মানুষও কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাবে। তবে ইতিহাসের আরেকটা শিক্ষাও আমাদের দেশ পরিচালনাকারীদের মধ্যে অনপস্থিত, আর তা হলো— আমরা ইতিহাস থেকেও কোনকিছু শিখতে চাইনা!

মনজুর রশীদ
সমাজ বিশ্লেষক, গবেষক ও উন্নয়ন কর্মী।

মন্তব্য