নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশে পৌঁছেছে

চলতি বছরের নভেম্বরে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। এর আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। ২০২৪ সালের নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

আজ রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। চলতি বছরের নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশে, যা অক্টোবরে ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে গত নভেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশে। অক্টোবরে এই হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে নন-ফুড খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।