নয় মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৫২ শতাংশ, আয় ১ হাজার ৫৩৬ কোটি টাকা

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সমন্বিত নিট মুনাফা ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৬ কোটি টাকায়।

ব্যাংকটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ে প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৩৭ পয়সা।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেড়ে হয়েছে ৬৩০ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, মুনাফা বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে বিনিয়োগ আয়, সুদের আয় বৃদ্ধি, এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী আয় প্রবাহ।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৫ সালে টেকসই প্রবৃদ্ধি ও বহুমুখী আয় কাঠামোর ওপর গুরুত্ব দেওয়ার ফলেই তাদের আর্থিক অবস্থান আরও মজবুত হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।