নরসিংদীতে গণপিটুনিতে প্রাণ গেলো দুই ভাইয়ের

নরসিংদীর পলাশ উপজেলায় ‘চোর’ সন্দেহে একজনকে পিটুনীর প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সন্ধায় উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আসাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (৩১ মার্চ) সকালে কর্তাতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদী এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা।

খবর পেয়ে তাদের বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।

তবে পরিবারের দাবি, চোর নয় চাঁদা না দেয়ায় পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে সকালেই পিটুনী দেয় স্থানীয়রা। সকালে আহত হিমেলকে পুলিশের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজনকে ঢাকায় নেয়ার পথে মারা যায়।  তদন্ত শেষে বিস্তারিত ঘটনা বলা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।