নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিলেন ট্রাম্প

নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, নাইজেরিয়া সরকার যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র শুধু সাহায্য বন্ধই করবে না, বরং দ্রুত ও ‘নির্মম’ হামলাও চালাতে পারে। খবর আল জাজিরার।

এই হুমকির একদিন আগে ট্রাম্প দাবি করেছিলেন, নাইজেরিয়ায় উগ্র ইসলামপন্থিদের হামলায় হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন এবং দেশটিতে খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যাকাণ্ড থামাতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করবে।”

তিনি আরও লেখেন, “আমরা সম্ভবত সেই লজ্জিত দেশে প্রবেশ করবো—‘বন্দুক গর্জে উঠবে’, যাতে ইসলামি সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়, যারা এসব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে।”

তবে তিনি কোন গোষ্ঠী বা নির্দিষ্ট কোন ঘটনাকে ‘নৃশংসতা’ হিসেবে উল্লেখ করছেন, তা পরিষ্কার করেননি।

ট্রাম্প আরও জানান, “আমি আমাদের ডিপার্টমেন্ট অব ওয়ারকে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছি। যদি আমরা হামলা চালাই, তা হবে দ্রুত, নির্মম ও কার্যকর— যেমনভাবে ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে। সতর্কবার্তা: নাইজেরিয়ার সরকার দ্রুত পদক্ষেপ নিক!”

নাইজেরিয়া সরকার এখনো ট্রাম্পের ওই হুমকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর একদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সর্বাধিক জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।