নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু, আহত ১২

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বহরকারী লেগুনা কারখানায় যাচ্ছিল। ভোরে লেগুনাটি মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত এবং ১২ শ্রমিক আহত হয়।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আতদের উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনা থানায় নিয়ে আসা হয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।