নোয়াখালীতে করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামের এক বৃদ্ধ মারা গিয়েছেন। চলতি বছর জেলায় এটিই প্রথম কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যু। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, ‘সকালে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার করোনা শনাক্ত হয় এবং সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। বর্তমানে নোয়াখালীতে মোট তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে কীট সংকটের কারণে এখনো উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করা যায়নি।’

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলার অন্যান্য হাসপাতালে সতর্কতা জারি করা হয়েছে এবং করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।