নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন এবং আরও তিনজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়।

ওসি শাহীন মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।