উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নামের মৃত্যু

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ৯৭ বছর বয়সী এই রাজনীতিক ক্যানসারের জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে জীবন হারান। মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, “পুরোনো প্রজন্মের বিপ্লবী কমরেড কিম ইয়ং নাম, যিনি আমাদের দল ও দেশের উন্নয়নের ইতিহাসে অসাধারণ অবদান রেখেছেন, ৯৭ বছর বয়সে তার মহৎ জীবন সমাপ্ত করেছেন।”

সংবাদমাধ্যম আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং-এর কফিনে গিয়ে শ্রদ্ধা জানান এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। তার শেষকৃত্য আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

কিম ইয়ং নাম ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সংসদের প্রধান ছিলেন। তিনি পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে বয়সজনিত কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে চো রিয়ং হে-কে সংসদের নতুন প্রধান করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।