পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেজটি অপ্রত্যাশিতভাবে হ্যাকড হওয়ার ঘটনা লক্ষ করা গেছে। এটাও দেখা গেছে যে কিছু অনুপযুক্ত আধেয় (কনটেন্ট) যথাযথ অনুমোদন ছাড়াই কিছু সময়ের জন্য পেজে শেয়ার করা হয়েছে।

এই অপ্রত্যাশিত বিঘ্নের ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বলা হয়, কারণ পেজটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এর যেকোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা তাতে অংশগ্রহণ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটসহ অন্যান্য যাচাইকৃত প্ল্যাটফর্ম ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক হালনাগাদ তথ্য ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।