পোপের বেশে এআই দিয়ে তৈরি ছবি প্রকাশ করলেন ট্রাম্প

পোপ ফ্রান্সিস মারা যাওয়ায় ট্রাম্প বলেছিলেন, তিনি পোপ হতে চান। এবার এআই দিয়ে তৈরি করা খ্রিষ্টানদের ধর্মগুরু পোপের বেশে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প নিজে ক্যাথলিক খ্রিষ্টান নন। চার্চেও নিয়মিত যান না। তবে গত মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। ২১ এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের। ২৬ এপ্রিল তাঁকে সমাহিত করা হয়।

পোপের বেশে নিজের ছবিটি শুক্রবার ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও সেটি শেয়ার করা হয়। তাতে দেখা যায়, পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প। উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী।

‘রিপাবলিকান এগেইনস্ট ট্রাম্প’ নামের একটি গ্রুপ ছবিটি শেয়ার করে লিখেছে, এটি ‘ক্যাথলিকদের প্রতি এক নির্লজ্জ অপমান এবং তাঁদের বিশ্বাস নিয়ে উপহাস করা হয়েছে।’ তবে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি।

শনিবার (৩ মে) সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের গলফ ক্লাবে গাড়িবহর নিয়ে পৌঁছান ট্রাম্প। এলাকাটিতে তাঁর জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন সমর্থক। তাঁদের সঙ্গে ছিলেন ৩০ বছর বয়সী ডেবি ম্যাকচিয়া। ইহুদি এই ব্যক্তি বলেন, ‘স্পষ্টতই তিনি মশকরা করেছেন। আমি চাই না তাঁরা পোপ বা অন্য কিছু নিয়ে ধর্মীয়ভাবে অবমাননাকর কিছু করুক।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।