পরিবারের ‘সম্মান’ রক্ষায় নিজের নাতনিকে হত্যা করলো গ্রামপ্রধান

পরিবারের সম্মান রক্ষার’ নামে নিজের নাতনিকে গলা কেটে হত্যা করেছেন গ্রামপ্রধান আদম আবড়ো। 

ফাহমিদা আবড়ো নামে ২২ বছর বয়সী ওই তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পরে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে তিনি দীর্ঘদিন পর বাড়ি ফিরলে, শুক্রবার সিন্ধু প্রদেশের বাদিন জেলার ফাজিল রাহু তালুকার আদম আবড়ো গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। গ্রামটি অভিযুক্ত আদম আবড়োর নামেই নামকরণ করা হয়েছিল।

ডনের খবরে বলা হয়, আদম আবড়ো তার নাতনি ফাহমিদা আবড়োকে সম্মান রক্ষার্থে গলা কেটে হত্যা করেন। হত্যার পর তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানায়, ফাহমিদা অনেকদিন ধরে বাড়ির বাইরে ছিলেন। শুক্রবার ভোরে তিনি বাড়ি ফেরেন এবং কয়েক ঘণ্টা পরই তাকে হত্যা করা হয়।

এলাকাবাসীর দাবি, ফাহমিদা নিজ এলাকার এক ছেলের সঙ্গে নিজ ইচ্ছায় বিয়ে করতে গিয়েছিলেন। কিন্তু সেই ছেলে তাকে প্রতারণা করে ছেড়ে দেয়, ফলে বাধ্য হয়ে তিনি বাড়ি ফেরেন। এরপরই তাকে হত্যা করা হয়।

পুলিশের ভাষ্যমতে, হত্যার জন্য ছুরি ব্যবহার করা হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ফাজিল রাহুর ডিএসপি আবদুর রহিম খাসখেলি জানান, ঘটনাস্থলের প্রাথমিক প্রমাণে ইঙ্গিত মিলেছে যে, হত্যাকাণ্ডে অন্য কেউও জড়িত থাকতে পারে। হত্যাকারী আদম আবড়ো প্রথমে তারাই থানায় আত্মসমর্পণ করেন, পরে তাকে মডেল থানায় নেওয়া হয় এবং সেখান থেকে কারিও ঘনওয়ার থানায় পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে ফাহমিদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।