’পাওনা টাকা’ আদায়ে পথে নামলেন অভিনেত্রী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে সাধারণত হাসিখুশি চরিত্রেই দেখতে অভ্যস্ত দর্শকরা। কিন্তু হঠাৎ করেই শিয়ালদহ স্টেশনের বাইরে তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে— গলা ফাটিয়ে চিৎকার করছেন তিনি। চারপাশে ভিড় জমেছে কৌতূহলী মানুষের। অনেকেই মুঠোফোনে সেই দৃশ্য ভিডিও করে ফেললেন, আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে।

প্রশ্ন উঠল, হঠাৎ কেন এমন করছেন অভিনেত্রী? অনেকে ধারণা করলেন, হয়তো কোনো পাওনা টাকা আদায় করতে এসেছেন তিনি। এমনকি কেউ কেউ ভেবেছেন, কাঞ্চনা কি তবে সুদের ব্যবসা শুরু করেছেন? এতদিন যাকে আনন্দঘন চরিত্রে দেখা গেছে, তাকে এভাবে দেখবে— তা কেউ কল্পনাও করেননি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আসলে তিনি ‘স্বপ্না বসাক’ নামের এক চরিত্রে অভিনয় করছিলেন। তবে নেপথ্যের বিষয়টি পরিষ্কারভাবে জানাতে চাননি অভিনেত্রী। তার ভাষায়, “সব কিছু যেমন ক্যামেরার জন্য নয়, তেমনি সব কথা প্রকাশ্যেও বলা যায় না।”

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই দ্রুত ধরে ফেলেন, এটি আসলে কোনো সিনেমা বা প্রকল্পের দৃশ্য। সাম্প্রতিক সময়ে প্রচারের কৌশল হিসেবেই অভিনয়শিল্পীরা নানা অভিনব উপায় অবলম্বন করে থাকেন। কাঞ্চনার ঘটনাটিও সম্ভবত সেই ধারারই অংশ।

এর আগে অভিনেতা ও প্রযোজক দীপক অধিকারী দেবকেও একইভাবে প্রচারের কৌশল নিতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে তিনি এক তরুণকে মারধর করছেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন, সেটি বাস্তব ঘটনা। পরে জানা যায়, সবই পরিকল্পিত— নতুন সিনেমার প্রচারণার অংশ।

ফলে কাঞ্চনা মৈত্রর এই ভাইরাল ভিডিও নিয়েও অনেকের ধারণা একই— সিনেমার প্রচারেই এমন অভিনব আয়োজন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।