পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মে মাসে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে তার আগে প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এই সিরিজ আয়োজনে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

তিনি বলেন, ‘দুই বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। পাকিস্তান সফরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে সেটা দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।’

বিসিবি সূত্রে জানা গেছে, আমিরাতের বিপক্ষে এই দুটি ম্যাচ মাঠে গড়াতে পারে ১৮ ও ২০ মে। এরপর ২৫ মে পাকিস্তান সফর শুরু করার কথা রয়েছে বাংলাদেশ দলের।

পাকিস্তান সফরের সূচি অনুযায়ী, প্রথম দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ মে ফয়সালাবাদে। এরপর ৩০ মে, ১ জুন এবং ৩ জুন সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

প্রাথমিকভাবে এই সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের পরিকল্পনা থাকলেও, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা বিবেচনায় এনে দুই বোর্ড ৫ ম্যাচের পূর্ণ টি-টোয়েন্টি সিরিজে সম্মত হয়েছে।

এদিকে, পাকিস্তান দলও আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবে বলে জানা গেছে। তখন ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই—যদিও এই সূচি এখনো চূড়ান্ত হয়নি।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।