মাগুরায় মাস্ক ও হেলমেট পরে আ. লীগের ঝটিকা মিছিল

মাগুরায় হেলমেট ও মাস্ক পরে জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনের মহাসড়কে ১০ থেকে ১৫ জন মিছিলটি বের করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল হলো। মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, মিছিলে যারা অংশ নিয়েছেন, তাদের সবার মুখে মাস্ক ও হেলমেট। ফলে মিছিলে অংশ নেওয়া কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

ব্যানারে লেখা আছে, ‘মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।’

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের নেতা-কর্মীরা আত্মগোপনে আছেন। শীর্ষ নেতাদের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকূল পরিবেশে দলের নেতা-কর্মীরা মুঠোফোনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। আজকের মিছিলের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে কোনো নেতা রাজি হননি।

তবে পরিচয় গোপন রাখার স্বার্থে দলের এক নেতা সংবাদমাধ্যমকে বলেন, মূলত তৃণমূল নেতা-কর্মীদের উদ্যোগে এই মিছিল হয়েছে। বিষয়টি সিনিয়র নেতারা অবগত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে কোনো তথ্য পুলিশের জানা নেই।

খবরওয়ালা/এসআর
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।