পাবনায় খাবারের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে খাবারের প্রলোভন দেখিয়ে চার ও পাঁচ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে রনি (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে র‍্যাব এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান পাবনা র‍্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তার রনি কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

পাবনা র‍্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ‘মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবার দেওয়ার কথা বলে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের দুজনকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বলতে নিষেধ করে শিশুদের নিজ বাড়িতে পাঠিয়ে দেয় সে। ভুক্তভোগীরা অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তারা ধর্ষণের বিষয়টি জানায়।’

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার সাঁথিয়া থানায় মামলা দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম চলছে বলেও জানিয়েছে র‍্যাব।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।