‘পিনিক’ আসছে কোরবানির ঈদে

কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। আগামী মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটি জমা দেবেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। এর আগেই শুরু করবেন আনুষ্ঠানিক প্রচার। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রি-টিজার প্রকাশের মাধ্যমে শুরু হবে প্রমোশন।

পর্যায়ক্রমে মুক্তি পাবে টিজার, পোস্টার, গান, ট্রেলার। জাহিদ জুয়েল বলেন, ‘সিনেমার প্রচার নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। প্রি-টিজার রিলিজ পেলে সেই আঁচ পাবে দর্শক। প্রি-টিজার রিলিজের সময় আমরা টিজার প্রকাশের সময়সূচি জানিয়ে দেব। এরপর করা হবে ট্রেলার লঞ্চিং। দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

কোরবানির ঈদে আদর আজাদ অভিনীত ‘টগর’ নামের আরও একটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। একই নায়কের একাধিক সিনেমা মুক্তিতে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখানে সমস্যার কিছু নেই। গল্প ও নির্মাণ ভালো হলে দর্শক সেই সিনেমা গ্রহণ করে। গত রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে পিনিক। চিত্রনাট্য দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে। দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে। আর প্রচারে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য আগে থেকে শিল্পীদের ভিডিও বাইট নেওয়া হবে। আশা করি কোনো সমস্যা হবে না।’

আদর-বুবলী ছাড়া পিনিক সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, কেয়া, বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক অভিনেতা শিমুল খান।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।