ব্রাজিলের কোচ হয়ে আসছেন কার্লো আনচেলত্তি

ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। তার রেকর্ডবুকে রয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতার খ্যাতি। তিনি এবার কোচ হয়ে আসছেন ব্রাজিল জাতীয় দলের। ‘দ্য অ্যাথলেটিকস’ জানিয়েছে চলতি বছর জুনেই ব্রাজিল জাতীয় দলে আসছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে এবার সেলেসাওদের ডাগআউটে দাঁড়াবেন ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তি। এখন শুধু অপেক্ষা সময়ের।

দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, ক্লাব বিশ্বকাপেও রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় থাকছেন না কার্লো আনচেলত্তি। এরইমাঝে নাকি নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা নিজের শিষ্যদেরকে জানিয়েও দিয়েছেন তিনি। তবে বড় কোনো চুক্তি না। আপাতত এক বছরের জন্য ব্রাজিলের দায়িত্ব নেবেন ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ। যার অর্থ, ২০২৬ সালের বিশ্বকাপটা ইতালিয়ান কোচের অধীনে থেকেই খেলবেন ভিনিসিয়ুস জুনিয়ররা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।