‘পিস টিভি’ চালু করতে সরকারকে আইনি নোটিশ

খ্যাতনামা ইসলামি বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ ফের চালুর দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. আশরাফুজ্জামান। রবিবার (১৩ জুলাই) তিনি এই আইনি নোটিশটি পাঠান।

২০১৬ সালের জুলাইয়ে হোলি আর্টিসান হামলার ঘটনায় হামলাকারীদের মধ্যে একজন ছিল ডা. জাকির নায়েকের অনুসারী এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে সরকার পিস টিভি বন্ধ করে দেয়।

তবে গত ১৯ আগস্ট অভ্যুত্থানের পর নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু এবং চাইনিজ ভাষায় টিভি চ্যানেলগুলো চালু রয়েছে। তিনি বলেন, স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি, তবে বাংলাদেশ এবং ভারতে পিস টিভির ডাউনলিংক বন্ধ করার কারণে ক্যাবল অপারেটররা তা সম্প্রচার বন্ধ রেখেছে।

ডা. নায়েক আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে সম্প্রচার চালু থাকলেও, বাংলাদেশের ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ থাকায় এর পুনরায় সম্প্রচারের জন্য আবেদন করা হয়েছে। তিনি আশাবাদী, যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দেয়, তাহলে চ্যানেলটি খুব দ্রুত (কিছু দিন বা কিছু সপ্তাহের মধ্যে) পুনরায় চালু হবে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।