পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় সংগঠিত হওয়া অগ্নিকাণ্ড একদিন পরে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে ছয়টি ইউনিটের প্রচেষ্টায় সুন্দরবনের আগুন পুরোপুরি নেভানোর কথা জানায় ফায়ার সার্ভিস। তবে আগুনের ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় সুন্দরবনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে তিনটা ৫০ মিনিটের দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে শরণখোলা, বাগেরহাট, খুলনা, মংলা, মোড়লগঞ্জ এবং কচুয়া ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুনে কাজ করে।

এর আগে, ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের এলাকায় আগুনট লাগার ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে ২০০২ সাল থেকে আজ পর্যন্ত ঘটা ২৫টি অগ্নিকাণ্ডের তদন্ত করেছে পূর্ব বন বিভাগ। এসব আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।