পুলিশের অভিযানে চোরাই ৫ মোটরসাইকেলসহ আটক ৫

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন – মিলন মিয়া, হান্নান মিয়া, সাদাকাত হোসেন, নুরুল হুদা, রুবেল মিয়া।

পুলিশ জানায়, সম্প্রতি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা দেখা দেওয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন চর এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

চিলমারী মডেল থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।