পুলিশের গাড়ি থামিয়ে আসামি ছিনতাই, ছাত্রদল নেতা ও ভাই আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের গাড়ি থামিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জেলা ছাত্রদলের এক নেতা ও তার ভাইকে আটক করেছে পুলিশ।

 শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির হাওলাদারের নেতৃত্বে ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদে উত্তর শিয়ালকাঠি গ্রামের একটি বিরোধীয় জমি থেকে গাছ কাটার কাজ চলছিল। স্থানীয় এক বাসিন্দা বিষয়টি পুলিশকে জানালে, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ নাছিরকে গাছ কাটতে নিষেধ করে। কিন্তু নিষেধ অমান্য করে গাছ কাটায় পুলিশ তাকে আটক করতে গেলে, ছাত্রদল নেতা কবিরের সহায়তায় নাছির পালিয়ে যায়। এ সময় পুলিশ কবিরকে আটক করে থানায় নেওয়ার পথে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে নাছির ও তার ছোট ভাই, ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, দলবল নিয়ে পুলিশের গাড়ি থামিয়ে কবিরকে ছিনিয়ে নেয়।

পরবর্তীতে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে নাছির ও নজরুলকে আটক করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, “পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।