পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করতে গিয়ে ধরা, অতঃপর…

পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মো. তুষার শেখ নামের এক যুবক।

সোমবার (১৮ আগস্ট) রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনা ঘটে।

গণপিটুনির পর স্থানীয়রা তাকে সেনা ক্যাম্পে নিয়ে গেলে পরে সেনা কর্তৃপক্ষ তাকে থানায় হস্তান্তর করে। তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘এক যুবক পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে সেনা ক্যাম্পে নিয়ে যায়। পরে সেনা কর্তৃপক্ষ ওই যুবককে পুলিশে হস্তান্তর করে।’

ওসি আরও জানান, তুষার শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।