প্রতিমা বিসর্জনে এসে প্রেমিকাকে রাস্তায় ফেলে পালালেন প্রেমিক, তারপর যা ঘটল

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেখার কথা বলে এক তরুণীকে বেড়াতে নিয়ে এসে রাতের আঁধারে একা রাস্তার পাশে ফেলে পালিয়ে যান তার প্রেমিক।

পরে ধামরাই কালিয়াকৈর সড়কে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে তিন বখাটে ধরে টানাটানি শুরু করে। তবে পরিস্থিতি দেখে পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে বখাটেদের হাত থেকে উদ্ধার করে।

পথচারীরা তাকে নিরাপদে কালিয়াকৈরগামী ম্যাক্সি পরিবহণে তুলে দেন। বেগতিক পরিস্থিতি বুঝতে পেরে বখাটেরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী তরুণী জানান, আমার বাড়ি কালিয়াকৈর এলাকায়। আমরা দুজন একই কলেজে পড়ালেখা করি। আমার কলেজ বন্ধু তন্ময় সরকারের সঙ্গে ৬ মাস ধরে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। সে আমাকে ধামরাইয়ে প্রতিমা বিসর্জন দেখার জন্য নিয়ে আসে। বিভিন্ন এলাকায় বেড়ানোর পর রাত ১১টার দিকে আমাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যায়। আমি তার বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করব এই অমানবিক আচরণের জন্য।

প্রত্যক্ষদর্শী নবরত্ন দাস বলেন, মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে ছিল কালিয়াকৈরগামী গাড়িতে উঠার জন্য। এ সময় বখাটে তিন যুবক ওই মেয়েটিকে ধরে টেনে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় আমরা বিষয়টি দেখতে পেয়ে দৌঁড়ে গিয়ে মেয়েটিকে বখাটেদের কবল থেকে উদ্ধার করি।

তিনি আরও যোগ করেন, সঙ্গে সঙ্গে ওই তিন বখাটে দৌড়ে পালিয়ে যায়। তাদেরকে আমরা ধরতে পারিনি। এরপর আমরা ওই মেয়েটিকে কালিয়াকৈরগামী ম্যাক্সি পরিবহণে তুলে দেই। ঘটনাটি খুবই দুঃখ ও লজ্জাজনক।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।