প্রথম আলো’র শীতবস্ত্র পেলেন কুমারখালীর ৭৫ জন শীতার্ত মানুষ

fay 12 23 1 24 প্রথম আলো’র শীতবস্ত্র পেলেন কুমারখালীর ৭৫ জন শীতার্ত মানুষকুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ৭৫ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও কুষ্টিয়া প্রথম আলো বন্ধু সভার সহযোগীতায় উপজেলার যদুবয়রা জয়বাংলা বাজার এলাকায় কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো বন্ধু সভার সভাপতি অনিক মামুন অর্ণবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদ হাসান, কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, বন্ধু সভার অর্থ সম্পাদক জসিম উদ্দিন, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক আহাদ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মিমি আখতার প্রচার সম্পাদক – বন্যা বিশ্বাস প্রমূখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।