‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রয়োজন বোধ করলে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ড.আতিক মুজাহিদ।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এনসিপির কুড়িগ্রাম শাখার আয়োজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিসভায় তিনি এ কথা বলেন। ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে ‘কেমন কুড়িগ্রাম দেখতে চাই’ শীর্ষক এ সভা হয়।

সভায় তিনি জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে আগামী বাজেটে স্পেশাল বরাদ্দের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে দলটির জেলা সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল রনি, আব্দুল আজিজ নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।